দিনাজপুর পার্বতীপুরে ৯৪০ গ্রাম গাঁজাসহ পিতা ও পুত্র গ্রেফতার।জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে আজ ২জুলাই বুধবার বিকেলে উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর ভবেববাজার মোথাপাড়া গ্রামে ১টি বাড়ী থেকে পিতা জয় চন্দ্র রায় (৪৪) ও পুত্র আকাশ চন্দ্র রায় (২৫) আটক করে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে। এসময় তাদের কাছ থেকে ৯৪০ গ্রাম গাঁজা, নগদ ৭৫ হাজার টাকা ও গাঁজার খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।এব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, গাঁজাসহ পিতা ও ছেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

