ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

৭০ হাজার টাকার অভাবে অপারেশন করতে পারছেন না ঠাকুরগাঁওয়ের আখতারী বেগমঃ সহায়তার আবেদন

Link Copied!

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট ছোটকলোনী বস্তিতে বসবাস করেন আখতারী বেগম ওরফে কালঠি। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী গত তিন মাস ধরে পেটের টিউমারে ভুগছেন। বাবা-মা অনেক আগেই মারা গেছেন, স্বামীকেও হারিয়েছেন প্রায় ১৭ বছর আগে। একমাত্র ছেলে সবুজ হোসেনকে নিয়ে ছোট একটি ঘরে তার বেঁচে থাকা।সবুজ কোনো স্থায়ী কাজ করেন না। দিনমজুরের মতো যেটুকু আয় হয়, তা দিয়েই চলে মা-ছেলের সংসার। এলাকাবাসীর সহযোগিতায় আখতারীর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত অপারেশন না করলে অবস্থা আরও খারাপ হবে। কিন্তু অপারেশনের খরচ সবমিলিয়ে প্রায় ৭০ হাজার টাকা যা তাদের পক্ষে বহন করা অসম্ভব।চিকিৎসা বন্ধ থাকায় আখতারী বেগম এখন শুয়ে শুয়ে কাঁদেন, অসহ্য যন্ত্রণায় কাতরান। চিকিৎসা না হলে তার জীবন সংকটাপন্ন হয়ে উঠবে। এ অবস্থায় তার সন্তান ও এলাকাবাসী সমাজের সহৃদয় মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। আখতারী বেগমকে সাহায্য পাঠাতে : ০১৭০৭৪৬৫২৮৯ (পার্সোনাল বিকাশ)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।