ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানীতে লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
জুন ২৫, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলার ইন্দুরকানীতে “স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মুহাম্মদ আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার সুমন চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন, প্রকল্প কর্মকর্তা মিলন তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, পল্লী দরিদ্র বিমোচন কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার চন্দন রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সেমিনারে কয়েকজন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সেমিনার শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।