চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দাবিতে পিরোজপুর জেলার ইন্দুরকানিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। উপজেলাউ স্বাস্থ্য সহকারী প্রধান মোঃ রমজান শিকদারের সভাপতিতে এ কর্মসূচি পালিত হয়। আজ সকালে ইন্দুরকানি উপজেলা হাসপাতালের সামনে অবস্থান নেন উপজেলার স্বাস্থ্য সহকারীরা। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা; সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা; বেতন স্কেল পুনর্নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া। এ সময় নেতৃবৃন্দরা বলেন ,বিভিন্ন সরকারের সময়ে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল উন্নতির জন্য স্বাস্থ্য সহকারীরা আন্দোলন করলেও তা প্রতিশ্রুতি এবং আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ইন্দুরকানি উপজেলায় মোট ২১ জন স্বাস্থ্য সহকারী হিসাবে কর্মরত রয়েছেন।

