ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও হাসপাতালে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা

মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জানুয়ারি ৯, ২০২৩ ৫:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শীতবস্ত্র দিয়েছেন পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। রবিবার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ ফিরোজ জামান জুয়েলের হাতে তিনি শতাধিক শীতবস্ত্র তুলে দেন। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার নিজস্ব উদ্যোগে শিতবস্ত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ ফিরোজ জামান জুয়েল, সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ, হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ রাকিব দৌল্লা তুর্য সহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাগণ। পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, গত কয়েকদিনের তীব্র শীতের তীব্রতা থেকে রোগীদের শীত লাঘবের জন্য আজ হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের জন্য শতাধিক কম্বল দিলাম। পরবর্তিতে প্রয়োজন হলে আরও শীতবস্ত্র প্রদানের ব্যবস্থা করবো। ইতিপূর্বেও পৌর শহরের বাসস্ট্যান্ড, টার্মিনাল এলাকা, হাসপাতালের শিশু ওয়ার্ড, চৌরাস্তার আশ পাশ, রোড রেল ষ্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে সহস্রাধিক কম্বল বিতরণ করেছি। এটি আমার ব্যক্তিগত উদ্যোগে প্রদান করলাম। এ ধরনের বিতরণ কার্যক্রম চলমান থাকবে। ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ ফিরোজ জামান জুয়েল ও সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ শীতবস্ত্র প্রদানের জন্য পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে ধন্যবাদ জানান। পরবর্তিতে এ জাতীয় সহযোগিতার জন্য মেয়রের প্রতি আহবান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।