ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে পিরোজপুরে বনাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি :
জুন ১৯, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে পিরোজপুরে বনাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরের দিকে পিরোজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়। র‌্যালিটি শহরের সিআইপাড়াস্থ ওয়ার্ল্ড ভিশন অস্থায়ি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কৃষ্ণচুড়া মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে ইউ এন ডি সি‘র সভাপতি মো. মুর্শিদ শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শিকারপুর ইউ এন ডি সি‘র সভাপতি শ্যাম প্রসাদ দাস, সঞ্চালক চঞ্চল ভট্রাচার্য্য, শিশু প্রতিনিধি লামিয়া আক্তার মৌ, মুহিন শেখ প্রমুখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।