ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে পৌর মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
জুন ১০, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর মৎস্যজীবী দলের ঈদ পূর্ণমিলনী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে শহরের ডিসি পার্কে জাতীয়তাবাদী পৌর মৎস্যজীবী দলের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম নজিবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সরদার। অনুষ্ঠানে পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ তহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ শাহিন শেখের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা দোয়া করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৎস্যজীবী দলকে একত্রিত করণ এবং তারেক রহমানের একত্রিত দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুষ্ঠানের আয়োজন করে পৌর মৎস্যজীবী দল। অনুষ্ঠানে পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।