গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের হাজীপড়াস্থ একটি পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ্ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।জানা যায়, শুক্রবার রাতে পুকুরের পানিতে ভসমান অবস্থায় আব্দুল্লাহ’র লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুল্লাহ’র লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। আব্দুল্লাহ্ ঐ গ্রামের গোলজার হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় বড়ির উঠানে খেলাতে গিয়ে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় গিয়ে মারা যায় আব্দুল্লাহ্।ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এটিএম আজহারুল ইসলাম মুকুল পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। কঞ্চিবড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইসলাম হোসেন জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

