ঢাকারবিবার , ১৮ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

গুলিস্তানে মিছিলের সময় আ.লীগের ১১ নেতাকর্মী আটক

নিজস্ব সংবাদদাতা:
মে ১৮, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ডিবি ।তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আমাদের কাছে আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল। সেটার ভিত্তিতে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের ডেপ্লয়মেন্ট ছিল। বিভিন্ন দিক থেকে এসে গুলিস্তানে তাদের জড়ো হওয়ার কথা ছিল। গুলিস্তানে মূলত বক চত্বর, গোলাপ শাহের মাজার বিভিন্ন দিক থেকে আসার পরিকল্পনা ছিল তাদের। গোয়েন্দা লাগানো ছিল। তারা যখন জড়ো হয়ে একসাথে এক জায়গায় ব্যানার বের করার চেষ্টা করতেছিল সেই মুহূর্তেই তাদের ধরা হয়েছে। অনেকেই পালিয়ে চলে গিয়েছে। তাদের মধ্যে ১১ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর অগাস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।