ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা:
মে ১৬, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল দুটি করে আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। আর তাতেই ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে পরাজিত করেই শিরোপা জিতেছিল বাংলার ছেলেরা। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ফাইনালে নাম লেখাল বাংলাদেশ। শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাশেদের যুবারা।যুবাদের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের একমাত্র গোলদাতা সুজন ডাঙ্গোল। প্রথমার্ধে দুই দলের লড়াইটা সমান সমানই ছিল। ১৭ মিনিটেই এগিয়ে যেতে পারত নেপাল। কিন্তু বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন দারুণ প্রচেষ্টায় তেমন কিছু হয়নি। ২২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে প্রতিপক্ষ গোলমুখে ভয় ধরিয়েও জাল খুঁজে পায়নি বাংলাদেশের রিফাত কাজী। মাঝমাঠ থেকে অধিনায়ক নাজমুল হুদার বাড়িয়ে দেওয়া বল ধরে অরক্ষিত রক্ষণ পেয়েও গোলকিপারকে পরাস্ত করতে পারেননি বাংলাদেশের এই ফরোয়ার্ড।৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিক গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। এর ঠিক তিন মিনিট পর নাজমুলের লং শট রুখে দেন নেপালের গোলকিপার ভক্ত বাহাদুর।বিরতি থেকে ফিরে এসে ৫৬ মিনিটে মোরশেদের কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন মিঠু চৌধুরী। কিন্তু নেপালের এক খেলোয়াড় পোস্টের নিচ থেকে বলটা বিপদমুক্ত করেন। বাংলাদেশের যুবারা ৬০ থেকে ৬৬ মিনিটের মধ্যে আরও দু’টি আক্রমণ চালালেও তা থেকে গোল আসেনি।৭৩ মিনিটে নাজমুলের কর্নারে আশিকুর রহমানের হেডে গোলে এগিয়ে যায় যুবারা। ৮১ মিনিটে নেপালের এলোমেলো রক্ষণভাগের পুরোপুরি সুযোগ নেয় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা মোহাম্মদ মানিকের বুদ্ধিদীপ্ত পাস থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন নাজমুল। দুই গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ খানকিটা রক্ষণে মন দেয়। তবে ৮৭ মিনিটে বাংলাদেশের জাল খোঁজে নেন নেপালের সুজন ডাঙ্গোল।আসরে বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে।আগামী রবিবার ফাইনালে বাংলাদেশ খেলবে আজই দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল ভারত বা মালদ্বীপের সঙ্গে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।