ঢাকারবিবার , ৪ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে প্রয়াত দলিল লেখকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Link Copied!

ঠাকুরগাঁও সাব-রেজিষ্ট্রি অফিসের প্রয়াত দলিল লেখক উপেন্দ্র নাথ রায়ের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। রবিবার দলিল লেখক কল্যাণ সমিতিতে প্রয়াত ওই দলিল লেখকের স্ত্রীকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমিতির আয়োজনে বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: আব্দুল ওয়াদুদ সরকার, কোষাধ্যক্ষ শচিন্দ্র নাথ, সদস্য মানিক, মোজাম্মেল হক, আলমগীর, প্রিয় নাথসহ অন্যান্য সদস্যগণ। এ সময় প্রয়াত দলিল লেখক উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী বেনি বালার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। উল্লেখ্য যে, গত ২৬ এপ্রিল ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমিতির সদস্য উপেন্দ্র নাথ রায় পরলোকগমন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।