ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৫, মোটরসাইকেল চালক বরিশালে রেফার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
মে ২, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার (০২ মে) সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া বিশ কানি রাস্তার মাথায় আমতলী-কুয়াকাটা মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি মাহিন্দ্র আমতলী থেকে কলাপাড়ার দিকে আসার পথে মহাসড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল মাহিন্দ্রটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং মোটরসাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে।দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোঃ রুহুল আমিন (৪৫), চম্পাপুর ইউনিয়নের লাল মিয়া গাজীর ছেলে গুরুতর আহত হন। তাঁর নাক ও কান দিয়ে রক্তপাত শুরু হলে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বরিশালে রেফার করেন।এছাড়া মাহিন্দ্রতে থাকা যাত্রী মোসাঃ তানিয়া (৪৫), মোঃ ইদ্রিস মৃধা (৪৫), মোঃ আল-আমিন (৩৫) এবং মোঃ দুলাল আকন (৩৮) আহত হন। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনসাধারণ ছুটে এসে আহতদের উদ্ধার কাজে সহায়তা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।