ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কপিলমুনি মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ 

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি:
এপ্রিল ২৫, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় মা্দ্রাসা প্রাঙ্গনে তার বিরুদ্ধে নানা অনিয়ম,দুর্নীতি, শিক্ষক -শিক্ষিকাদের সাথে মানসিক নিপীড়ন, লাঞ্ছনা, গালিগালাজ, চরম অসাদাচরণের প্রতিবাদে এ কর্মসুচী  পালিত হয়। ওয়ালামালীগ নেতা, স্বৈরাচারের দোসর, দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে  শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান, জামিরুল ইসলাম,আলী হুসাইন,হোসনে আরা খাতুন, কাকলি ঠিকাদার, ফারহান জাহান, নাজনীন সুলতানা, শিউলি রানী ও সুরাইয়া খাতুন । গত ২৩ এপ্রিল দাখিল পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন  কালে অধ্যক্ষেরব লাঞ্ছনার শিকার হন মাদ্রাসার গণিত শিক্ষক হোসনেয়ারা খাতুন। ঐদিন মাদ্রাসার ৬ জন মহিলা শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।  উপজেলা নির্বাহী অফিসার  মাহেরা নাজনীন বলেন, আমার কাছে উনারা এসেছিলেন। বিষয়টি শুনেছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোপূর্বে তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি,অর্থ আত্মসাত, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগে সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছিলেন মাদ্রাসার শিক্ষক -কর্মচারীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।