ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি :
এপ্রিল ৬, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরে দুর্নীতি ও লুটপাট, চাঁদাবাজ, সন্ত্রাস, ছিনতাই ও মাদক ব্যাবসায়ীদের বিচার এবং পরিবেশ রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে শহরের ক্লাব সড়কে সুশাসন সুরক্ষা পরিষদ পিরোজপুর এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এলাকার কয়েক শ মানুষ ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে যোগ দেয়। সংগঠনের আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী মেজর (অবঃ) ব্যারিষ্টার এম সরোয়ার হোসেন, মেজর (অবঃ) ব্যরিস্টার এম সরোয়ার হোসেন বলেন, ২০০৯-২০২৪ সাল (১৫বছর) পিরোজপুর শহর তথা জেলার দুর্নীতি ও লুটপাট, চাঁদাবাজ, সন্ত্রাস, ছিনতাই ও মাদক ব্যাবসায়ীদের বিচার এবং পরিবেশ রক্ষার দাবীতে এ কর্মসূচি এবং এলাকাবাসীর সামনে সাংবাদিকদের কাছে তা প্রকাশ করেন। এবং সাপ্লাই পানির নামে প্রতারণা করে আসছিল ও মশার উপদ্রবে অতিষ্ঠসহ মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি। বক্তারা বলেন, এদের দৌরাত্ম্য প্রশাসন বারবার এ এলাকায় অভিযান চালালেও এলাকার মানুষ মাদক কারবারি ও সন্ত্রাসীদের অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে না। তাই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এদের বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা এলাকার মাদক কারবারি, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পেতে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

এসময় সুশাসন সুরক্ষা পরিষদ-এর সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক সরদার রিয়াদ নুর পরশ ও জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাদুর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুজন-এর জেলা কমিটির সভাপতি সিনিয়ির সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক প্রফেসর শাহ-আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট দেলোয়ার হোসেন মাহাবুব, শিক্ষক রেজাউল করিম, জিয়া মঞ্চ জেলা শাখার সাধারণ সম্পাদক রাহিম শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমান হায়দার ও সহ শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।