ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে জেন্ডার সংবেদনশীল ঝুঁকি নিরূপণ ও হ্রাস প্রনয়ণ পরিকল্পনা সভা

আশাশুনি প্রতিনিধি :
মার্চ ১১, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে কমিউনিটি জেন্ডার সংবেদনশীল ঝুঁকি নিরূপণ ও অন্তর্ভুক্তিমূলক ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সদরের মানিকখালী উন্নয়ন ঘর প্রাঙ্গনে ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়ান্স টু ডিজাস্টার এন্ড ক্লাইমেট ভালরিবিলিটিস প্রকল্পের আয়োজনে সভায় ডব্লিউ ডিএমসি মেম্বার, শিক্ষক, ব্যবসায়ী, গৃহিনী, দীনমজুর, কিশোর-কিশোরীরা অংশ গ্রহন করেন। ইকো সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে সভায় দাতা সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর এস এম মনোয়ার হোসেন, ইএসডিও এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, প্রজেক্ট অফিসার মোঃ মোজাহিদুল ইসলাম ও প্রকল্পের অন্যান্য ফিল্ড কর্মকর্তাবৃন্দ আলোচনা রাখেন। সভায় স্থানীয় জনগোষ্ঠির ঝুঁকি নিরূপণ ও পরিকল্পনা প্রণয়ন করা হয়। ইএসডিও প্রণয়নকৃত পরিকল্পনা ইউনিয়ন পরিষদে জমা দেবে এবং প্রকল্পের অধীন বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করবে। উল্লেখ্য, প্রজেক্টের আওতায় বিভিন্ন কার্যক্রম আশাশুনি সদর ইউনিয়নসহ শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নে একযোগে বাস্তবায়ন করা হচ্ছে।

আশাশুনিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এ্যাডভোকেসী সভা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শংকর কুমার মল্লিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম। আগামী ১৫ মার্চ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভায় ক্যাম্পেইনের সুষ্ঠু বাস্তবায়ন, শিশুর পুষ্টি নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিস্তৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আতাহার আলী খান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মণ ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ গোলক চন্দ্র বিশ্বাস প্রমুখ আলোচনা রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।