ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
মার্চ ১১, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া উপজেলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে কলাপাড়া ফেরিঘাট থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগ নেতা মোঃ মামুন শিকদার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও চাকমইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন।মিছিল শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। তিনি তার বক্তব্যে বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের নিন্দা জানান এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।এ সময় দলীয় নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।