ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো: আসাদুজ্জামান গনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি মো: ইসমাইল হোসেন, সনদ চাকমা অধিনায়ক পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নে আনসার ও ভিডিপির প্রতিটি সদস্য দূঢ় প্রতিজ্ঞ। তারা বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন কর্মকান্ডে অবদান রাখছে। জেলা সমাবেশে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে পুরস্কার প্রদান করা হয়।সমাবেশ শুরুতে বেলুর ও পায়রা উড়িয়ে জেলা সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।