ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত দুই, আহত ২  

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

রবিবার, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের, ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়, বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত দুই ও আহত দুজন ।

জানা যায় কানাই জানা নামে এক ব্যক্তির বাড়িতে বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য ওই এলাকার মিস্ত্রি মৃত্যুঞ্জয় জানাকে ডাকা হয়েছিল। সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন মৃত্যুঞ্জয় জানা , তাকে বাঁচাতে পরিবারের লোকজন ছুটে আসেন। সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে মৃত্যুঞ্জয় জানা সহ পরিবারের আরও তিনজন অসুস্থ হয়ে পড়েন , অসুস্থদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়।

বিষাক্ত গ্যাসে মৃত্যুঞ্জয় জানা এবং ওই পরিবারের আত্মীয় মানস গিরির মৃত্যু হয়েছে, বর্তমানে কানাই জানা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ওই পরিবারের এক মহিলা অসুস্থ ছিলেন তাকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

খবর ছড়িয়ে পোড়ার সাথে সাথেই, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকায় শুকের ছায়া নেমে আসে, যা এলাকার লোকাল থানায়, ঘটনাস্থলে ছুটে আছেন প্রশাসনের অফিসারেরা, এরকম ঘটনায় অনেকে হতবম্ব হয়ে পড়েন ও ভয়ে আতঙ্কিত।

রিপোর্টার, সমরেশ রায় ,শম্পা দাস, পশ্চিমবঙ্গ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।