ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে অপারেশন ডেভিলহান্ট পুলিশের অভিযানে বাগেরহাটে আটক ২৭

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট :
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট : বাগেরহাটে গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব (৬২) সহ ২৭ জনকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে বেশীর ভাগই জেলা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ নেতা বলে জানিয়েছে পুলিশ। গত বছরের আগষ্ট মাসে আওয়ামীলীগ সরকারের পতনের পর বাগেরহাটে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের বেশকয়েকটি মামলা হয়। সেই সব মামলায় আওয়ামীলীগ নেতা ফকরুল আলম সাহেবকে সন্দেহভাজন আসামি বলে নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান সাংবাদিকদের বলেন, বাগেরহাটের অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর চলা অপারেশন ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে রোববার গভীররাতে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে সরদার ফকরুল আলম সাহেবকে গ্রেফতার করা হয়। এসব মামলায় আওয়ামীলীগ নেতা ফকরুল আলম সন্দেহভাজন আসামি। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কাজী শাহিদুজ্জামান বলেন, বাগেরহাট জেলা পুলিশ বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্ঠায় এ পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।