রবিবার সকালে গ্রামীন উন্নয়ন কমিটি, পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পি.ডি.এফ), ইয়থ ফর সাস্টেইনেবল ডেভলপমেন্ট ইন বাংলাদেশ এর যৌথ আয়োজনে এই র্যালি শহরের পিরোজপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে কৃষ্ণচূড়া মোড় অতিক্রম করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও পিডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম পান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক খালিদ আবু, সাবেক পৌর প্যানেল মেয়র মিনারা বেগম, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সম্পাদক খালেদা আক্তার হেনা, সমাজ সেবক কাজী ইমাম হোসেন প্রমূখ। এ সময় পিরাজপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কে ধূমপানমুক্ত বিদ্যালয় ঘোষণা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

