ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সাবেক প্রধান মন্ত্রীর খালেদা জিয়ার বাসভবনে

নিজস্ব সংবাদদাতা:
জানুয়ারি ৫, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে দলটির স্থায়ী কমিটি সদস্যরা গুলশানের বাসভবনে পৌঁছেছেন। রবিবার রাত ৮টায় চেয়ারপারসনের বাসভবনে তারা সাক্ষাৎ করতে যান।স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।এর আগে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলটির স্থায়ী কমিটির সদস্যরা রাতে সাক্ষাৎ করতে যাবেন।চিকিৎসার জন্য খুব শিগগির বিদেশ যাওয়ার কথা রয়েছে বিএনপিপ্রধানের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।