ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ৪, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা। ঘরের মাঠে এই মেগা টুর্নামেন্টে মাঠে নামার আগে বড় এক দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। গোড়ালির চোটে দেড় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব।কেপটাউনে চলমান পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোটে পড়েন সাইম। শুক্রবার (৪ জানুয়ারি) সাইমের এমআরই স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার ‘গোড়ালিতে চিড় ধরা’ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তার চোট সম্পর্কে পরবর্তী নির্দেশনা ও পুনর্বাসন (রিকভারি) প্রক্রিয়া জানতে সেই রিপোর্ট লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।চোট কাটিয়ে ওঠার পর ম্যাচ ফিট হয়ে উঠতে হয়ত আরও কিছুটা সময় প্রয়োজন হবে সাইমের। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। তবে এর আগে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট এবং ফেব্রুয়ারিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে যে তার খেলা হচ্ছে না, সেটা প্রায় নিশ্চিত।প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সপ্তম ওভারে মোহাম্মদ আব্বাসের একটি ফুল লেংথ ডেলিভারি রায়ান রিকেলটন পাঠিয়ে দেন থার্ড ম্যান অঞ্চলে, সেখানে চার বাঁচাতে সাইম আর আমির জামাল এগোতে থাকেন। জামাল বাউন্ডারি লাইনের কাছ থেকে বল ফেরত পাঠালেও সাইম ভারসাম্য হারিয়ে পড়ে যান।২২ বছর বয়সী সাইম চোট পাওয়ার পরপরই চিকিৎসা পান এবং মাঠ ছাড়তে বাধ্য হন। তার চেহারায় তীব্র যন্ত্রণা ফুটে উঠেছিল।সাইম আইয়ুব পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন শেষ কিছু দিনে। অস্ট্রেলিয়ার সাদা বলের সফর থেকে তিনি দারুণ ফর্মে আছেন। এই সময়ে তিনি ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি এবং একটি ফিফটি করেছেন। টি-টোয়েন্টিতে একটি ফিফটির পাশাপাশি খেলেছেন ৯৮ রানের অপরাজিত এক ইনিংস।তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কারও জিতেছেন। তার ছিটকে যাওয়ায় বেশ বড় ধাক্কাই খেল পাকিস্তান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।