ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে মেডিকেল সেবা পেলেন ২শতাধিক মানুষ

Link Copied!

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে রক্ত ও ডায়াবেটিক পরীক্ষা সহ বিভিন্ন চিকিৎসা সেবা পেয়েছেন ২ শতাধিক মানুষ। মঙ্গলবার রাণীশংকৈল উপজেলার বটতলীতে আশা সংস্থার মহারাজাহাট ব্রাঞ্চ বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন করেন। কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার একরামুল হক। এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আশা সংস্থার মহারাজাহাট ব্রাঞ্চের সিনিয়ার ব্রাঞ্চ ম্যানেজার আবু সুলতান, ডাঃ রুকসানা ইসলাম রূপা, ইউপি সদস্য ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই ক্যাম্পে রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা করা, পেশার মাপা সহ বিভিন্ন রোগের পরামর্শ দেওয়া হচ্ছে। বিনামূল্যে দেওয়া সেবা নিতে এই ক্যাম্পে সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার ২ শতাধিক মানুষ অংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।