ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস উপলক্ষে পিরোজপুর জেলা জামায়াতের র‌্যালি ও নতুন অফিস উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি :
ডিসেম্বর ১৭, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে এক বিশাল র‌্যালি বের করে। র‌্যলিটি সিও অফিস মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে পুরাতন কাপড়িয়া পট্টিতে জেলা জামায়াতের অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর পুরাতন কাপড়িয়া পট্টিতে নতুন অফিস উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়। পথসভায় জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় বাইপাস সড়কস্থ আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে একটি বিজয় র‌্যালি শুরু হয়। ‌র‌্যলিতে ছাত্র শিবির, শ্রমিক কল্যান ফেডারেশন ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। র‌্যলিটি সেখান থেকে সিও অফিস মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন কাপড়িয়া পট্টিতে তাদের নিজস্ব জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জামায়াতের নব নির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়। সেখানে আয়োজিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী আব্দুর রাজ্জাক শেখসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।