ঢাকারবিবার , ১১ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে হরিজন সম্প্রদায়ের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন যুগ্ম সচিব হামিদুল হক

Link Copied!

ঠাকুরগাঁওয়ে হরিজন সম্প্রদায়ের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিদপ্তরের যুগ্ম সচিব মো: হামিদুল হক। ১১ ডিসেম্বর রবিবার সদর উপজেলার নারগুন ইউপির কৃষ্ণপুরে অবস্থিত ওই আশ্রয়ন প্রকল্প এলাকায় বৃক্ষরোপন ও শীতবস্ত্র বিতরণ করেন তিনি। জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপন ও শীতবস্ত্র বিতরণের সময় বক্তব্য দেন প্রধান অতিথি মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিদপ্তরের যুগ্ম সচিব মোঃ হামিদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোলেমান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম, নারগুন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ইএসডিও’র প্রেমদীপ পকল্পের এডভোকেসী ম্যানেজার শাহ্ মোঃ আমিনুল হকসহ সুবিধাভোগীগণ। এ সময় হরিজন সম্প্রদায়ের ৪০ জন সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি। পরে প্রকল্প চত্বরে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।