ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জলঢাকায় শীতকালীন ফসল উৎপাদনে ব্যাস্ত কৃষকেরা

Link Copied!

শীতের শুরুতেই শীতকালীন ফসল উৎপাদন নিয়ে ব্যাস্ত সময় পার করছেন নীলফামারীর জলঢাকার কৃষকেরা।
বুধবার সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা ও জানাযায়, উপজেলায় রবি শস্যের পাশাপাশি শীতকালীন ফসল উৎপাদনে জমিতে ব্যাস্ত সময় পার করছেন কৃষকেরা। পুরো শীতের সময়ে নানা রকম সবজি চাষ করছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকায় বাঁধা কপি,ফুলকপি, মুলা,লালশাক, পালনং শাক,টমেটো,গাজর,লাউ,সীম,সহ বিভিন্ন শাক সবজি চাষাবাদ করা হচ্ছে। তাছাড়া স্থানীয় বাজারে এসব শাক সবজি বিক্রি হয় প্রতিদিন। এছাড়া ভোর থেকেই কৃষকেরা জমিতে ফসলের যত্ন নিতে শুরু করেন, কেউ আগাছা পরিস্কার করছেন, কেউ পানি ও সার দিচ্ছেন, কেউ শাক সবজি তুলছেন ক্ষেত থেকে। আবার কেউ ফসল রোপন করার প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ জমিতে চাষ দিয়ে মাটি তৈরী করছেন। ডাউয়াবাড়ী ইউনিয়নের বড় তিস্তা নদীর পারের কৃষক আলম জানান, চিনাবাদাম চাষ করেছি ১০ শতক জমিতে,ফুলকপি,পালংশাক,পিয়াজ,রসুন চাষ করেছি ২০ শতক জমিতে,বাঁধা কপি ১৫ শতক জমিতে,৫ শতকন জমিতে ধনিয়াপাতা চাষ করেছি ।কৈমারী ইউনিয়নের গাবরোল হাজীপাড়া এলাকার কৃষক মুজিবুর রহমান বলেন, আমি প্রতিবছর জমিতে ধনিয়াপাতা,সীম,লাউ বেগুন,মুলা,লাল শাক,পিয়াজ রসুন,সরিসা, চাষ করি। মীরগঞ্জ ইউনিয়নের নিজপারা এলাকার কৃষক সিরাজুল ইসলাম জানান, জমিতে এবার দুই জাতের সরিষার চাষ করা হয়েছে। এর মধ্যে একজাতের গাছ ছোট হয়।আশা করি ভালো ফলন হবে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়,চলতি মৌসুমে উপজেলায় ১৫ শত হেক্টর জমিতে ভুট্টা,৯ হাজার হেক্টর জমিতে দুই জাতের সরিষা,৪ শত হেক্টর জমিতে চিনাবাদাম,৩৫ শত হেক্টর জমিতে পিয়াজ, ২৮ শত হেক্টর জমিতে রসুন চাষ করা হয়েছে। এছাড়া ৫ শত হেক্টর জমিতে কালোজিরা, ৮ শত হেক্টর জমিতে ধনিয়া, এবং ১৩ শত হেক্টর জমিতে বিভিন্ন রকম শাক সবজি চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগন সার্বক্ষনিক কৃষকদের সঙ্গে যোগাযোগ ও বৈঠক করছেন ও তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করছেন। উপজেলার বিস্তীর্ণ জমিতে রবি শস্যের মধ্যে সরিষা,পেয়াজ,রসুন,ধনিয়া,কালোজিরা,চিনাবাদাম, চাষ হচ্ছে। এচাড়া অনেকেই শাক সবজি চাষ করছেন নিয়মিত। আবহাওয়া অনুকূলে থাকলে যে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জিত হবে বলে আশা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।