ঢাকাবুধবার , ৩০ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ৩ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

ফিরোজ আহম্মেদ , ঝিনাইদহ প্রতিনিধিঃ
নভেম্বর ৩০, ২০২২ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে ৩ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ সার-বীজ বিতরণ করা হয়।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেলসহ অন্যান্যরা কৃষকের মাঝে এ উপকরণ বিতরণ করেন।কৃষি বিভাগের কর্মকর্তারা জানায়, ২০২২-২৩ মৌসুমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার ৩ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়। আগামী ১ সপ্তাহের মধ্যে আরও ৬ হাজার ৯’শ কৃষকের মাঝে বিনামুল্যে এই উপকরণ দেওয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।