ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার তালায় এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ বানিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে সমাবেশ

তালা( সাতক্ষীরা) প্রতিনিধি :
ডিসেম্বর ৯, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল আমিনের বিরুদ্ধে ঘুষ বানিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ ডিসেম্বর সকালে পাটকেলঘাটা এসিল্যান্ড অফিসের সামনে সকাল ১১ টার দিকে উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, কৃষক দলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল খালেক,আফরোজা বদরুল,সাংবাদিক শেখ শওকাত হোসেন, বিএনপি নেতা কামরুজ্জামান মোড়ল,ছাত্রদল নেতা শেখ আলামিন হোসেন, সালেহা বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এই দূর্নীতিবাজ এসিল্যান্ড যোগদান করার পর থেকে ঘুষ বানিজ্য,সেবাগ্রহিতাদের সাথে দূরব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির কারনে আজ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সম্প্রতি খেশরার বলুয়ার টপ বাওড় উন্মুক্ত করার নামে এসিল্যান্ডের নেতৃত্বে মাছ লুট করারও অভিযোগ করেন বক্তরা। এসময় বক্তারা আরও বলেন,গত ৮ ডিসেম্বর বিভিন্ন জাতীয়,আঞ্চলিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় এই খুষখোর এসিল্যান্ড আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি সাংবাদিকদেরকেও দেখে দেওয়ার হুমকি দিয়েছে বলে বক্তার জানান। প্রতিবাদ সমাবেশ থেকে ঘোষনা করা হয় এই দূর্নীতিবাজ এসিল্যান্ডের দ্রুত অপসারণ করতে হবে, না হলে বৃহত্তর আনন্দলনের কর্মসূচি দেওয়া হবে।

তালায় বসতবাড়ি ভাংচুরসহ পিটিয়ে জখম সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে জোর পূর্বক মধ্যরাতে আহত রোগীকে রিলিজ!

তালা(সাতক্ষীরা )প্রতিনিধিঃ তালায় বসতবাড়ি ভাংচুরের অভিযোগ সহ পিটিয়ে আহত করা রুগীকে চিকিৎসা প্রদানে বাঁধা ও অবৈধভাবে হাসপাতাল থেকে মধ্যরাতে রিলিজ দেয়ার প্রতিবাদে তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) সকালে তালা প্রেসক্লাবেএ সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী পরিবার।তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের আয়ুব আলীর ছেলে খায়রুল ইসলাম তার লিখিত বলেন, মুড়াকলিয়া গ্রামের সেলিম সরদার, হালিম সরদার, মস্তোফা সরদার, ফারুক সরদার ও কলিমুদ্দিন সরদারের সহিত দীর্ঘদিন যাবৎ ভোগদখলীয় সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৪ ডিসেম্বর সকালে ওই জমি জোরপূর্বক দখল নেয়ার জন্য তারা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে হামলা করে মোছাঃ ছালমা বেগম, রশিদা খাতুন ও প্রতিবন্ধী জহিরুল ইসলামকে লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে মেরে আহত করে। এঘটনায় আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করি। পরে অবস্থার অবন্নতি হলে আমরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করি। তালার ফ্যাসিস্ট সমর্থিত এক প্রভাবশালী নেতার পুত্র জানতে পেরে আমাদের রুগীর সেবা বঞ্চিত করে জোর পূর্বক মধ্যরাতে আহত রোগীকে বের করে দেয়।বর্তমানে তালা হাসপাতালে আহত ব্যক্তিরা যাতে চিকিৎসা না পায় সে বিষয়েও তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।তিনি আরও বলেন, এই ঘটনায় আমরা তালা থানায় একটি মামলা করি। ঘটনাটি ভিন্ন খাতেপ্রবাহিত করার জন্য প্রভাবশালী ঐ নেতার ইন্ধনে তারাও একটি মিথ্যা মামলা দায়ের করেছে। এরপর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। যার সঙ্গে তারা কখনো জড়িত ছিলো না বা এখনো নেই। আমি সুষ্ঠু তদন্তপূর্বক এসকল কুচক্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের হস্থক্ষেপ কামনা করছি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।