ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি :
ডিসেম্বর ৬, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সচেতন অভিভাবকের যুক্তি, মাদক থেকে মুক্তি” এই স্লোগান নিয়ে পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় মধ্যরাস্তা যুবসংঘ এর আয়োজনে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ আসলাম শেখ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান শেখ রুবেল সহ মধ্যরাস্তা যুব সংঘের সদস্যবৃন্দ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল খেলা দেখতে ফুটবলপ্রেমীরা উপস্থিত হয়। আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৮ টি দল অংশ নিলেও উদ্বোধনী ম্যাচে শরণখোলা ক্রিয়া চক্র ফুটবল একাডেমি এবং ঝালকাঠি নুরুন্নবী ফুটবল একাডেমি মুখোমুখি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।