ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
নভেম্বর ২৮, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে জুলাই আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সরকারি সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিগসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াস বেপারী।আলোচনা সভা শেষে জুলাই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে মঞ্চনাটক উপস্থাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।