ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্ভোধন

পিরোজপুর প্রতিনিধি :
নভেম্বর ২৬, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ এ স্লোগান নিয়ে পিরোজপুরে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় সচেতন নাগরিক কমিটির (সনাক) এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পিরোজপুর টাউন হল চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি এম এ রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান ।এসময় জেলা প্রশাসক বলেন, তথ্য অধিকার আইনই একমাত্র আইন যা জনগণকে ক্ষমতায়ন করেছে। তিনি তথ্যের স্বেচ্ছায় প্রকাশ এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহে ইতিবাচক সহযোগিতা প্রদানের জন্য সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থাকে অনুরোধ করেন। সরকারি দপ্তরের জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। এসময় দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে সকলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। মেলায় মোট ৩০টি স্টল প্রদর্শন করা হচ্ছে। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। স্টলগুলোতে আগতদের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হচ্ছে।দুদিন ব্যাপী এ মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলায় থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতাসহ নানা আয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।