ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির কুল্যায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারী বিতরণ

আশাশুনি প্রতিনিধি :
নভেম্বর ২৪, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনির কুল্যার মোড়ে কুল্যা ইউনিয়ন জামায়াতের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ করা হয়েছে।  রোববার বিকালে উপজেলার কুল্যার মোড় বাসস্ট্যান্ডে কুল্যা ইউনিয়ন ডক্টরস ফেডারেশনের সভাপতি ডাঃ তাজ’র পৃষ্ঠপোষকতায় মশারী বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুল্যা ইউনিয়ন জামায়াতে আমীর মাওঃ ইউসুফ আলী মোড়ল। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মেহেদী হাসান, কুল্যার মোড় বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ এস,কে রাজা, জামায়াতের যুব বিভাগের কুল্যা সভাপতি রুবেল হোসেন, সহ-সভাপতি ইসরাফিল হোসেন, জামায়াত নেতা নুরুজ্জামান, শিক্ষক আল. আব্দুস ছামাদ, ইউনুছ ঢালী প্রমুখ। সভা শেষে কুল্যার মোড়ের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের মাঝে একটি করে ডেঙ্গু প্রতিরোধী মশারী বিতরণ করা হয়।

আশাশুনির শ্রীউলায় জামায়াতের জেলা সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় জামায়াতের সাতক্ষীরায় সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩ টায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর জামে মনজিদে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন  ইউনিয়ন আমীর মাওঃ লুৎফর রহমান। সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য ও ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার ছিদ্দিক, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নূরুল আফসার মুর্তজা, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা যুব জামায়াতের সভাপতি ডাঃ রোকনুজ্জামান রোকন, শ্রমিক কল্যাণ নেতা মাসুম বিল্লাহ খান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন মাওঃ আব্দুর রহমান, মাওঃ আব্দুল হাকিম, মেম্বার আব্দুর রাজ্জাক, আবারুল ইসলাম, মৌলভী আব্দুর রহমান প্রমুখ। সভায় ইউনিয়নের সকল জামায়াতের নেতা কর্মীদের সাতক্ষীরার কর্মী সভায় যোগদান করার আহবান জানান।

আশাশুনি উপজেলা জাসাস’র কমিটি ঘোষনা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা জাসাস’র কমিটি ঘোষনা দিয়েছেন জেলা জাসাস।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর জেলা কমিটির আহবায়ক (ভারপ্রাপ্ত) শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব ফারুক হোসেন গত ২৩ নভেম্বর যৌথ স্বাক্ষরিত এক পত্রে আশাশুনি উপজেলা জাসাস’স কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটিতে মির্জা আসাদুজ্জামান আসাদকে আহবায়ক, সোলাইমান হোসেনকে সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সিরাজুল ইসলাম ছট্টুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন লিটন হোসেন মোড়ল, শরিফুল ইসলাম শরীফ, রেজাউল হোসেন, সাদ্দাম হোসেন, নাজমুল হোসেন, বারিক হোসেন, মুক্তাজুল হক, মাহাবুবুল হাসনাইন টুটুল, রিজাউল হোসেন, মুকুল হোসেন রেজা ও ইবাদুল ইসলামকে যুগ্ম-আহবায়ক এবং জাকির হোসেনকে ১ নং সদস্য বাকীদের সদস্য করে মোট ৬১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা জাসাস’র কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।