ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
নভেম্বর ২৩, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হলো সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান।বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে শহীদ ওমর ফারুক মিলনায়তনে অবসরপ্রাপ্ত সশস্ত্র পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সভাপতি সার্জেন্ট মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে পিরোজপুর জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ,সাংবাদিক এবং পিরোজপুর মানুষের আস্থাভাজন হিসেবে বিশেষ অতিথি ছিলেন জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী,জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের নেতৃবৃন্দ।এ সময় জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেই প্রথম যে অপকর্মটি করেছে তা হল বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এর উপরে তারা আঘাত করেছে। ২০১০ সালের ২২ শে ফেব্রুয়ারি থেকে ২৫ শে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার পিলখানায় যেভাবে বাংলাদেশের গর্ব বাংলাদেশের অহংকার সেনা সদস্যদের গুলি করে হত্যা করা হয়েছে তা কোন একটি যুদ্ধেও এত সেনা অফিসার হত্যা করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।