ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সমকাল পত্রিকার হরিণাকুণ্ডু প্রতিনিধির মায়ের ইন্তেকাল

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধি:
ডিসেম্বর ৮, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের জেলার হরিণাকুণ্ডু উপজেলার দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি ও হরিণাকুন্ডু প্রেসক্লাব এর সভাপতি এম সাইফুজ্জামান তাজু,র মাতা খায়রুন্নাহার ইন্তেকাল করেছে (ইন্না-লিল্লাহী ওয়া ইলাইহি রাজেউন)তিনি শিক্ষক মৃত বজলুর রহমানের সহধর্মিণী ছিলেন।বৃহস্পতিবার দুপুর দুই টার সময় উপজেলার পৌরসভাধীন চিথলীয়া পাড়ায় নিজ বাসভবনে লিভার সিলোসিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর । তিনি তিন পুত্র তিন কন্যা ও নয় নাতি,নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃতের বড় পুত্র আসাদুজ্জামান আলম, মেজ পুত্র সাইফুজ্জামান তাজু ও ছোট পুত্র তারিকুজ্জামান রাজু জানান কিছুদিন পূর্বে ঢাকায় উন্নত চিকিৎসা শেষে তিনি বাসায় চিকিৎসাধীন ছিলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি বেশী মাত্রায় অসুস্থ হয়ে পড়ে,পরে দুপুর ২ টার দিকে মৃত্যু বরণ করেন।মাতার মৃত্যুর ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, সহকারী কমিশনার(ভূমি) তানভীর হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম,পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন,স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, প্রেসক্লাব হরিণাকুণ্ডু,র সভাপতি এইচ মাহবুব মিলু, সাধারণ সম্পাদক রাব্বুল হুসাইন, সহ-সভাপতি সেরআলী,এম টুকু মাহামুদ,অতিরিক্ত সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, দপ্তর সম্পাদক শামসুল আলম লিপু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম মাহাফুজুর রহমান, সাধারণ সম্পাদক জাফিরুল ইসলাম সহ হরিণাকুণ্ডুতে কর্মরত সকল সাংবাদিক গভীর ভাবে শোকা প্রকাশ সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।বাদ মাগরিব স্থানিয় ক্রীড়া সংস্থার মাঠে নামাজে জানাজা শেষে পৌর গোরস্থানে মৃতে দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজায় কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, ডাক্তার,অধ্যক্ষ,শিক্ষক সহ সকল শ্রেণী পেষার মানুষ অংশগ্রহণ করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।