ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন জমে উঠেছে

আওরঙ্গজেব কামাল :
ডিসেম্বর ৮, ২০২২ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকার উপকণ্ঠ সাভার উপজেলাধীন আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে জমজমাট প্রচারণা। আগামী ২৯ ডিসেম্বার বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে শিল্পাঞ্চল খ্যাত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের উপ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতিও সম্পন্ন করেছেন। এখন গ্রামে গ্রামে ও পাড়া মহল্লায় চলছে উৎসবের আমেজে নির্বাচনী প্রচারণা। ইয়ারপুর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাষ্টার মৃত্যু বরণ করায় নির্বাচন কমিশন থেকে এ ইউনিয়নের উপনির্বাচনের ঘোষণা দিয়ে যথারীতি নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ জন প্রার্থী এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ও দাখিল করেন। ১৩ জন প্রার্থীর মধ্যে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ এবং দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন সাভার উপজেলা নির্বাচন কমিশন। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। নির্বাচন কমিশন সুত্রে জানাযায়,ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে মোট ১৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোশাররফ হোসেন মুসা ও মরুহুম চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূঁইয়া মাষ্টারের পুত্র সুমন আহম্মেদ ভূঁইয়াসহ মোট ১১ জনের মনোনয়নপত্র বৈধ এবং দুজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে মজলু হক দেওয়ান তার মনোনয়নপত্রে তিনি নিজেই প্রস্তাবকারী ও সমর্থনকারী হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে এবং আরেক প্রার্থী বকুল ভূইয়া ব্যাংক ঋণ খেলাপী হওয়ায় কারণে তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কমিশন। তবে এ বিষয়ে আফিল করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১১ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা মার্কায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোল্লা মোহাম্মদ মোশাররফ হোসেন মুসা, এবং স্বতন্ত্র প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ ভূইয়া, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির সরকার, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জু , আকবর হোসেন মৃধা, বিএনপির সমর্থিত দেলোয়ার সরকার, মিনি আক্তার, জিল্লা রহমান, জাতীয় পার্টির আল কামরান, আবুল হোসেন, আব্দুর রহমান। সময় যতই ঘনিয়ে আসছে নির্বাচনীয় প্রচার প্রচারনা ততই বাড়ছে । এলাকাবাসী জানান, আগামী ২৯ ডিসেম্বর ইয়ারপুর ইউনিয়নের উপনির্বাচন জমে উঠেছে এ নির্বাচনে আওয়ামী লীগেরে মনোনিত নৌকা প্রতীক নিয়ে মোল্লা মোহাম্মদ মোশাররফ হোসেন মুসা আরেক জন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মরুহুম চেয়ারম্যান সৈয়াদ আহম্মেদ ভূঁইয়ার পুত্র প্রার্থী সুমন আহম্মেদ ভূইয়া স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ গ্রহন করছেন । ফলে এদের দুইজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্ত অপর একটি সুত্র বলেছেন আওয়ামীলীগের একাধিক প্রার্থী হওয়ায় নৌকা হারার সম্ভানা রয়েছে। এদিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যানপ্রার্থী সুমন আহমেদ ভূইয়া। তিনি কাক ডাকা ভোর থেকে শুরু করে এলাকায় দুয়ারে দুয়ারে ঘুরছেন। নির্বাচনীয় বিষয়ে সুমন আহম্মেদ ভূঁইয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি নৌকার মনোনয়ন চেয়েছিলাম আমাকে নৌকা দেয়নি। আমার দুর্ভাগ্য জনগনের সমর্থন নিয়ে আমি ইয়ারপুর ইউনিয়নের উপ নির্বাচনে প্রার্থী হিসাবে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। আপনারা ভোটের মাধ্যমে নির্বাচত করে চেয়ারম্যান হিসাবে অধিষ্ঠিত করেন তাহলে সকল ভেদাভেদ ভুলে স্থানীয় এবং অস্থানীয় এক হয়ে কাজ করে যাবো। আমার বাবা আপনাদের পাশে ছিলেন আমিও আপনাদের পাশে থাকতে চায়। এসময় সুমন ভূঁইয়া সর্বস্তরের জনগণের সহায়তা কামনা করে বলেন, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় পেয়েছি সৈয়দ আহমেদ মাস্টারের সন্তান হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি আমার বাবার অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে ইউনিয়নে উন্নয়ন ধারা অব্যাহত রাখবো। অপরদিকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোল্ল্যা মোশারফ হোসেন মুসা নৌকা প্রতীকে ভোট চেয়ে ইয়ারপুর ইনিয়নের পাড়ায় ও মহাল্লায় সকাল থেকে রাত পর্যান্ত ভোটাদের দোয়ারে দোয়ারে ভোট প্রার্থানা করছেন । এ বিষয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন। নৌকা উন্নয়নের প্রতিক । নৌকা পাস করানোর দায়ীত্ব আপনাদের। আমি বিজয়ের লক্ষে রাত-দিন ভোটারদের ধারে ধারে ঘুরেনৌকা মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করে যাচ্ছি। ভোটরাদের সাড়া অনুযায়ী তিনি আশা নিয়ে বলেন- আমি বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাআল্লাহ। এছাড়া আসন্ন ইয়াপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন নিয়ে পুরুষদের পাশাপাশি মহিলারাও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। তবে প্রচারণার বিশেষত্ব হলো পারস্পরিক আক্রমণ করে কোন প্রার্থীই বক্তব্য দিচ্ছেন না। সহাবস্থানে থেকে নিজ নিজ প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বয়সে বড় এমন ব্যক্তিদের দেখামাত্রই দোয়া নিচ্ছেন তারা। ছোটদের কাছে দোয়া সহযোগিতা চাইছেন। সব মিলিয়ে ভিন্ন এক আবহ ও পরিবেশ বিরাজ করছেন আশুলিয়ার এই ইউনিয়নে। তবে উপ নির্বাচনকে ঘিরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সাধারণ ভোটাররা কার গলায় বিজয়ের মালা পড়াবেন সেজন্য অপেক্ষা করতে হবে ২৯ ডিসেম্বর নির্বাচনের শেষ মূহুর্ত পর্যন্ত। নির্বাচনীয় বিষয়ে সাভার উপজেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ৯টি ওয়ার্ডের ৪২ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত করা হবে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩শত ৬১ জন যার মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮শত ৯০ জন এবং নারী ভোটার ৪০ হাজার ৪শত ৭১ জন। তিনি আর বলেন সুষ্ঠু নির্বাচন করতে তারা কাজ করে যাচ্ছেন। নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরেপক্ষ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।