যশোরের কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সদস্যদের মতামতের গুরুত্ব নিশ্চিতে আগামী ২বছরের কর্মপরিকল্পনা অবহিত করণের জন্য নবনির্বাচিত নির্বাহী কমিটির উদ্যোগে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ্জামান খান এর সভাপতিত্বে (৯নভেম্বর) শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য এ্যাড. আবুবক্কার সিদ্দিক, সাবেক সভাপতি আজিজুর রহমান ও অশোক অধিকারী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, চলমান সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সদস্য কেএম কবির হোসেন, দিলীপ মোদক, রুহল কুদ্দুস। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ শামছুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, গ্রন্থগার সম্পাদক মতিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, রমেশ চন্দ্র দত্ত, মেহদী হাসান জাহিদ, আয়ুব খান, অলিয়ার রহমান, এম আব্দুল করিম, এম এম আব্দুর রহমান, শাহিনুর রহমান, আ শ ম এহসানুল হোসেন তাইফুর, শহিদুল ইসলাম, মদন সাহা অপু, মাহবুবুর রহমান, সুশান্ত মল্লিক, আব্দুর রাজ্জাক, রুহুল আমিন খান, রাজ্জাক আহমেদ রাজু, কামরুজ্জামান রাজু, আলমগীর হোসেন, আব্দুল মোমিন, বিল্লাল হোসেন, মিলন দে, রাবেয়া ইকবাল, জাকির হোসেন প্রমুখ।

