ঢাকাশুক্রবার , ২১ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের আবু রাহাত

মীর জেসান হোসেন তৃপ্তি :
অক্টোবর ২১, ২০২২ ৩:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সার দুনিয়াকে যিনি তাকলাগিয়ে বাংলাদেশের মান বিশ্বের কাছে উচু করেছে তা আর কেহ নয় তার নাম আবু রাহাত। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতা ২০২২-এ বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ আবু রাহাত। কুয়েতের আমির নওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর তত্ত্বাবধানে আয়োজিত ১১তম এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। তিন ক্যাটাগরিতে ১১৭টি দেশকে পেছনে ফেলে অনূর্ধ্ব ১৫ বছরের গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে দেশের জন্য এই গৌরব অর্জন করেন হাফেজ আবু রাহাত।ঢাকাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ ফারুক। স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে সালওয়ার নিকটবর্তী হোটেল রেজিন্সির হল রুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- কুয়েতের শিক্ষা ও ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ, বিভিন্ন রাষ্ট্রে বিচারকের দায়িত্বপালনকারী মিশরের ড. ফুয়াদ আব্দুল মাজিদ, মিশরের বিশ্ববিখ্যাত কারী শায়েখ ড. জিবরিল, দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ যায়েদসহ আরো অনেকে।বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম আয়োজিত কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার দু’জন শিক্ষার্থীর দুটি গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়। এর আগে বুধবার (১৩ অক্টোবর) কুয়েতের ধর্মমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। ১৩ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতাটি ১৯ অক্টোবর শেষ হয়।হাফেজ আবু রাহাত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরীর ছাত্র। তার বাড়ি সিরাজগঞ্জ। এর আগে হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কোরআনের আলোয় প্রথম স্থান অধিকার করে।আবু রাহাত ছাড়াও একই প্রতিষ্ঠানের হাফেজ তাওহিদুল ইসলাম নামে আরেকজন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অনূর্ধ্ব ৩৫ বছরের গ্রুপে। বিজয়ীদের কাতারে তিনি নাম লেখাতে পারেননি এবার। তবে হাফেজ তাওহিদুল ইসলাম এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৭০ টি দেশের মধ্যে ১০ম স্থান অধিকার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।