ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মশিয়ার রহমানের মায়ের দাফন সম্পন্ন

মীর রাজিবুল হাসান নাজমুল :
অক্টোবর ২৬, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

যশোরের কেশবপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও পৌর কাউন্সিলর মোঃ মশিয়ার রহমানের মা তোফিরোন্নেসার দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬অক্টবর) সকাল ১০টায় উপজেলার ভালুকঘর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা শেষে ওই গ্রামে তার পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। শুক্রবার বিকেলে বার্ধক্য জনিত কারণে উপজেলার ভালুকঘর গ্রামের নিজ বাসভবনে মৃত্যবরন করেন। মৃত কালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তার জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন ও আলমগীর কবির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মোড়ল, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর কবির ডালু, সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কেএম খলিলুর রহমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা যুবদল নেতা আলমগীর সিদ্দিকী,আব্দুল গফুর, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কেএম আজিজ। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা সাবেক আমির মাওঃ আব্দুস সামাদ, সহকারি সেক্রেটারী মাওঃ রেজাউল ইসলাম, উপজেলা পেশাজীবির সভাপতি বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট ওজিয়ার রহমান, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।