ঠাকুরগাঁর জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যেগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার আশ্রমপুর নামক এলাকায় এই অভিযান চালানো হয়। উক্ত অভিযান কালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বাজারজাত করণের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৯৫ কিলোগ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুল ইসলাম এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এতে জেলা আনসার, ঠাকুরগাঁও এর এক দল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবে অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

