ঢাকাবুধবার , ৩০ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জের কাশিপুর বেদে পাড়ায় দু’ গ্রুপের সংঘর্ষে যুবক নিহত,কাউন্সিলর সহ আহত ৬ 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
নভেম্বর ৩০, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার কাশীপুর গ্রামের বেদে পাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে আরিফ হোসেন (৪৮) নামে ব্যক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে পৌর কাউন্সিলরসহ কমপক্ষে ৬ জন। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর বেদে পল্লীতে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।নিহত আরিফ কাশিপুর গ্রামের মৃত ইব্রাহিম লস্করের ছেলে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, কালিগঞ্জ কাশিপুর বেদে পল্লীতে এক পক্ষের মনিরুল ইসলাম এবং অপর পক্ষের রাসেল হোসেন নেতৃত্ব দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। গতকাল সন্ধায় কাশিপুর বেদে পল্লীতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রাসেলের সমর্থকরা মনিরুল সমর্থকদের বাড়িঘরে হামলা করে ভাংচুর করে। সংবাদ পেয়ে রাত ৮টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি খলিলুর রহমান এবং কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। এসময় আবারো উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পৌর কাউন্সিলর মেহেদী হাসান, ফার্নিচার ব্যবসায়ী আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, পার্শ্ববর্তী গ্রামের আব্দুল লতিফসহ কমপক্ষে ৭ জন আহত হয় এ সময় ৬ টি বাড়ি ভাংচুর করা হয় ।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা বলেন, ঘটনা শোনার পর পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আহতদের মধ্যে আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, পার্শ্ববর্তী গ্রামের আব্দুল লতিফের শারীরিক অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আরিফকে বুধবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌছালে মারা যায়। অন্যান্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।ওসি আরো জানান, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি, তবে প্রাথমিক ভাবে ঘটনা তদন্তের জন্য কাশীপুর গ্রামের খলিল মিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।