অন্তর্বর্ন্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন।সোমবার বিকাল ৩টায় রাষ্ট্রীয় ভবন যমুনায় অনুষ্ঠেয় এ আলোচনা শুরু হচ্ছে বিএনপিকে দিয়ে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবেন।এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু জানান, সন্ধ্যায় ৬টায় চারটি দলের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদের উভয় অংশও আলোচনায় অংশ নেবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

