মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার ডাক পত্রিকার ১৪ তম বর্ষ পদার্পণ উপলক্ষে ঢাকা জেলার আশুলিয়ায় নরসিংহপুরে পত্রিকার ষ্টাফ রিপোর্টার সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার ঢাক পত্রিকার প্রধান সম্পাদক আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন আমরা জাতীয় ভাবে প্রতিষ্ঠা বার্ষীকী পালন করেছি। বাংলার ডাক পত্রিকা ১৩ বছর সুনামের সহিত পত্রিকা প্রকাশক ও সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সিদ্দিকী নিয়মিত প্রকাশ করে আসছেন। তিনি এ সময় আরো বলেন সাংবাদিকদের বিরুদ্ধে করা ১৪ টি ধারা পরিবর্তন করতে হবে। এবং সাংবাদিকদের ভাতা চালু করতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে অহেতুক মামলা করা যাবে না। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম জয় হেলাল শেখ। তিনি এ সময় বলেন মিডিয়া তালিকাভূক্ত পত্রিকা গুলি খুব কষ্ঠ করে চলছে । পত্রিকা প্রকাশে সরকারের সহযোগীতার প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন আশুলিয়া সাংবাদিক সন্ময় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহম্মেদ চিশতী,সাধারন সম্পাদক মোঃ কহিরুল ইসলাম খায়রুল,সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম,দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কেএম মোহম্মাদ হোসেন রিজভী, এ বিসি ওয়ার্ল্ড নিউজের সিও মোঃ রিপোন মিয়া, রাকিবুল ইসলাম সোহাগের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আপতাপ হোসেন,মোঃ নাজমুল ইসলাম,মোঃ মোকাম্মেল মোল্লা সাগর,দাউদুল ইসলাম নয়ন,মোঃ সবুজ খান,মোঃ আজাহার আলী,তিশা আক্তার,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম,আনোয়ার হোসেন,মোঃ রাসেল,সাব্বিকুর প্রমুখ। অনুষ্ঠানে শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

