ঢাকাসোমবার , ৫ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

৫ আগষ্ট আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ৫, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

৫ আগষ্ট এক দফা আন্দোলনের দাবীর জয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করলে আন্দোলনকারীরা আনন্দ উল্লাসে ফেটে পড়ে। সারা দেশে ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি , জামায়াত, বিভিন্ন পেশাজীবি সংগঠন, আপামর জনসাধারণ শেখ হাসিনা বিরোধী মিছিলে রাজপথ মুখরিত করে তোলে। সারা দেশে জনতার উত্তাল ঢেউ বয়ে যায়। যশোরের উপজেলা চৌগাছায় ও ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি , জামায়াত বিভিন্ন পেশাজীবি সংগঠন, আপামর জনসাধারণ চৌগাছার বিভিন্ন সড়কে শখ হাসিনা বিরোধী আনন্দ মিছিল করে। এ সময় বিক্ষিপ্ত জনতা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর কার্যালয় ভাংচুর ও আসবাবপত্রে আগুন, উপজেলা আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর ও আগুন, স্বেচ্ছাসেবক লীগের অফিস ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এছাড়া বিক্ষিপ্ত জনতা মুক্তিযোদ্ধা ভাষ্কার্য মোড়ে দূর্জয় দূর্গ ভাংচুর করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।