ঢাকারবিবার , ৪ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দেশজুড়ে বিক্ষোভ, গুলি, সংঘর্ষে নিহত নিহত ৯১

ডেক্স রিপোর্ট :
আগস্ট ৪, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে আজ  রণক্ষেত্রে  পরিণত হয়েছে। যেন কোটা আন্দোলন এখন রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। আন্দোলন দেখে মনে হচ্ছে দেশের সর্বস্তরের জনসাধারণ এই আন্দোলনে যুক্ত হয়েছে।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র সারাদেশ। বেড়েই চলছে নিহতের সংখ্যা। আন্দোলনের প্রথম দিন রোববার (৪ আগস্ট) সবশেষ ৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুরেই ১৩ পুলিশ ও ৩ শিক্ষার্থী, একই জেলার রায়পুরে ৫ আওয়ামী লীগ নেতাসহ ছয়জন, ঢাকায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষার্থীসহ নিহত ৪ জন, নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী, ফেনীতে ৭ জন, রংপুরে ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৩ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, পাবনায় ৩ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় ১ জন, জয়পুরহাটে ১ জন ও বরিশালে ১ জনসহ ৮১ জন নিহতের খবর পাওয়া গেছে।হয়েছেন বেশ কয়েকজন। রোববার বগুড়ার সাতমাথায় এ হতাহতের ঘটনা ঘটে।

জয়পুরহাট: জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযাগ আন্দোলনের প্রথম দিনে দফায় দফায় সংঘর্ষে মেহেদী হাসান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৭০ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের জয়পুরহাট ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে এ হতাহতের ঘটনা ঘটে।

ফেনী: ফেনীতে অসহযোগ আন্দোলনের সমর্থকদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে ৭ আন্দোলনকারী নিহত হয়েছেন। রোববার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মহিপাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

আগামীকাল থেকে তিনদিনের সাধারণ ছুটি

চলমান অবস্থায় আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে তিনদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আজ রোববার নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে এই ঘোষণা দেয়া হয়। এই সমাবেশেই অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।