ঢাকাশনিবার , ১৩ জুলাই ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে অ্যাম্বুলেন্সে ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

Link Copied!

শনিবার, পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভয়াবহ দুর্ঘটনা, অ্যাম্বুলেন্স ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৫ আহত 3।

জানা যায় ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে আসার সময় কেশপুর এর পঞ্চমীর কাছে লরির সাথে অ্যাম্বুলেন্স এর দুর্ঘটনা, এই ঘটনায় সাথে সাথে পাঁচজনের মৃত্যু হয় আহত হয় তিনজন,

আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, আহতরা চন্দ্রকোনা এলাকার বাসিন্দা, কয়েকদিন আগে পেটের যন্ত্রনা নিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে তাদের পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতদের মধ্যে তিনজন মহিলা রয়েছে ,

ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়েছেন পুলিশ সুপার, কেশপুর থানার পুলিশ যায় ঘটনাস্থলে, এবং কোতোয়ালি থানার পুলিশ পৌঁছায় হাসপাতালে, ভয়াবহ দুর্ঘটনায় গাড়ি দুটি দুমড়ে গিয়েছে, কিভাবে ঘটনা ঘটলো কিছু জানা যায়নি ,তবে তদন্ত করে দেখছেন, মৃতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে,

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।