ঢাকাশনিবার , ১৯ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সালথায় বিয়ে প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষন কিশোর কারাগারে

ফরিদপুর প্রতিনিধি:
নভেম্বর ১৯, ২০২২ ৭:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় প্রেমের ফাঁদে ফেলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ইব্রাহিম শেখ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত ইব্রাহিম সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের দজরা পুরুরা গ্রামের আবুল খায়ের শেখের ছেলে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ১৩ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ইব্রাহিমের তিন মাস ধরে প্রেম সম্পর্ক চলে আসছে বলে জানা যায়। এরমধ্যে গত ৯ নভেম্বর সন্ধ্যায় অভিযুক্ত ইব্রাহিম ওই কিশোরীকে বিয়ের কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে। পরে বিয়ে না করে তার বাড়ির পাশে একটি ধান ক্ষেতে নিয়ে মেয়েটিকে রাতভর ধর্ষণ করে ইব্রাহিম। পরদিন সকালে ওই কিশোরীকে ফের বাড়িতে পাঠিয়ে দেয়। গত ১৪ নভেম্বর রাতে ওই কিশোরীর বাড়িতে গিয়ে আবারও তাকে ধর্ষণ করে ইব্রাহিম। এ সময় কিশোরীর পরিবার ও স্থানীয়রা ইব্রাহিমকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়।ওসি আরও বলেন, এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইব্রাহিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বুধবার ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ইব্রাহিম একাধিকবার ধর্ষণের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। ওই কিশোরীও আদালতে ধর্ষণের ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তাছাড়া ধর্ষণের শিকার কিশোরীকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠিয়ে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষা রির্পোট আসার পর ঘটনার সত্যতা আরও নিশ্চিত হওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।