সাতক্ষীরার তালায় জামগাছ থেকে পড়ে সোয়েব গাজী (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।নিহত সোয়েব গাজী উপজেলার খলিলননগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসী ইছার উদ্দীন গাজীর ছেলে ও জাতপুর টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারুইহাটি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোয়েব গাজী মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটি নামক স্থানের একটি জামগাছে থেকে জাম পাড়তে গাছে উঠে । এ সময় অসাবধানতাবশত জাম গাছ থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম জামগাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

