ঢাকাসোমবার , ১৪ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনার পাইকগাছার শিল্পী আকবরের মৃত্যুতে যা বললেন পূর্ণিমা

মীর জেসান হোসেন তৃপ্তী :
নভেম্বর ১৪, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শিল্পী আকবর আজ পৃথিবীতে নেই কিন্ত তার গান এখনো ঘুগযুগ ধররে বাজতে থাকবে। হানিফ সংকেতের ইত্যাদির সৃষ্টি অকবার।তিনি অতি অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শিল্পী হিসাবে। কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়েছিলেন তিনি। এর পররে ইত্যাদিতে তৈরি হয় আকবরের প্রথম মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটির মিউজিক ভিডিও। সে সময় অনেক জনপ্রিয় হয়েছিল গানটি। তোমার হাত পাখার বাতাসে’ গানে আকবরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী পূর্ণিমা। সেই সহশিল্পীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চিত্র নায়িকা পূর্ণিমা । রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী আকবর স্ত্রী কানিজ ফাতেমা। আকবরের মৃত্যুর সংবাদে পূণির্মা বলেন, উনার মৃত্যুর সংবাদ পেয়ে অনেক খারাপ লাগছে। অনেক কষ্ট পেয়ে তিনি মারা গিয়েছেন। তার আত্মার শান্তি কামনা করছি। এ সময় নায়িকা পূর্ণিমা আকবরের সঙ্গে কাজ করা একটি মাত্র মিউজক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতার শেয়ার করেছেন। তিনি বলেন, ‘জনপ্রিয়তার দিক থেকে বলা যায় এটি ইত্যাদিতে প্রচারিত আকবরের প্রথম গানটিকেও ছাড়িয়ে যায়। সবচেয়ে বড় কথা এটি ছিল তার নিজের মৌলিক গান। গানটির জন্য আমিও মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। তিনি আরও বলেন, ‘মিউজিক ভিডিও করার সময় তিনি বেশ নার্ভাস ছিলেন। আমি হাত পাখার বাতাস করছি তাকে, খাওয়াচ্ছি। হাত ধরারও কিছু দৃশ্য ছিল। এত বেশি নার্ভাস ছিলেন। পাশে বসবেন কী বসবেন না! আরও অনেক সংশয়ে ছিলেন, তিনি এত ভালো করেছিলেন যে, বোঝাই যায়নি এ ধরনের কাজ এটাই তার প্রথম। দীর্ঘদিন ধরেই কিডনির অবস্থা খারাপ হওয়ায় গায়ক আকবরের শরীরে পানি জমে গিয়েছিল। সে কারণে মধ্যে পচন ধরে নষ্ট হয়ে যায় তার ডান পা। যার ফলে সম্প্রতি তার এক পা কেটে ফেলতে হয়। গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। তার জন্ম খুলনার পাইকগাছায়। তবে বেড়ে উঠেছেন যশোরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।