ঢাকাসোমবার , ১৫ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আদিবাসী মেয়েদের হাতে জল খেয়ে তৃষ্ণা মেটালেন বিজেপি প্রার্থী হিরন ।

Link Copied!

সোমবার, পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকায় , প্রচারে বেরিয়ে আদিবাসী মেয়েদের হাতে জল খেয়ে তৃষ্ণা মেটালেন বিজেপি প্রার্থী হিরন, একদিকে গ্রীষ্মের প্রচন্ড তাপ, অন্যদিকে রাজনৈতিক তাপ, এই দুই তাপের মধ্যে চলছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রচার,সোমবার কেশপুরে প্রচারে বেরিয়ে, এক নম্বর অঞ্চলের ওড়ামীতে দুপুর বেলা রাস্তায় যেতে যেতে গাড়ি থেকে নেমে আদিবাসী মহিলাদের হাত থেকে জলের মগ নিয়ে জল খেয়ে তৃষ্ণা নিবারণ করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরনময় চট্টোপাধ্যায়,এরপর এক নম্বর অঞ্চলের তুষখালী গ্রামে তৃণমূলের হাতে অত্যাচারিত বিজেপি কর্মী, বিভাস রানা, পলাশ হাজারী ও মন্টু পানের বাড়িতে যান, এবং বিভাস রানার বাবা ও মায়ের কাছ থেকে জানতে চান অত্যাচারের কথা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, সেখান থেকে যান জয়চন্ডী মন্দিরে পুজো দিতে।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কেশপুরে আমি বেশ কয়েকটি অঞ্চল ঘুরে দেখলাম কোথাও কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের টহল হচ্ছে না, নির্বাচনের কমিশনের দায়িত্ব শান্তিপূর্ণভাবে নির্বাচন করা। আমি জেলাশাসক ,মহকুমা শাসক এবং নির্বাচনের সমস্ত আধিকারিকের কাছে অনুরোধ করব বিষয়টি দেখার,যেখানে বিজেপি কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে, ব্যানার খুলে ফেলে দেওয়া হচ্ছে বিজেপির, রাতের অন্ধকারে।বিদায় সাংসদ দেবকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন কেশপুরের মানুষকে পুলিশ দিয়ে এবং তৃণমূলের হার্মাদ দিয়ে অত্যাচার করে ভোট লুট করে সংসদ হচ্ছেন, অথচ কোন কাজ করছেন না, সেই সঙ্গে দেবের উদ্দেশ্যে বলেন, কর্মীদের যেন বলে দেয় ভোট লুট না করতে, আর যদি এরকম ঘটনা ঘটে তবে নিজে দাঁড়িয়ে রক্ষা করবেন।প্রচার শেষে বিজেপি এক নম্বর জেলা পরিষদের প্রার্থী মমতা মাহাতোর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন, তবে আজকের প্রচারে প্রার্থীর জনজোয়ার ছিল চোখে পড়ার মতো।,দুই অভিনেতার প্রচার তুঙ্গে, এক দিকে তৃণমূল প্রার্থী দেব, অন্যদিকে বিজেপি প্রার্থী হিরন।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।