ঢাকাশনিবার , ১৬ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জাল টাকার কারখানায় অভিযান, ব্যবসায়ী আটক।

সৈয়দ শওকত হোসেন,, বাগেরহাট থেকে :
মার্চ ১৬, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরীর সরজ্ঞামসহ মোঃ ফয়সাল ইউনুস (৩৫) নামের এক জাল টাকার ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। শুক্রবার (১৫মার্চ) বিকাল ৫টার দিকে বাগেরহাট পৌরসভার দশানি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ লক্ষ জাল টাকা, টাকা তৈরীর পেপার, ডায়েস ও রংসহ টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক ফয়সাল গত চার মাস ধরে দশানি এলাকার একটি ছয়তলা ভবনে ভাড়া থেকে জাল টাকা তৈরী ও ব্যবসা পরিচালনা করছিলেন। সে বাগেরহাটের কচুয়া উপজেলার বারোদারিয়া গ্রামের মহিউদ্দিন শেখ এর ছেল। ঈদকে সামনে রেখে তিনি এই জাল টাকা তৈরি করছিলেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় জানান, ঈদকে সামনে রেখে বিপুল পরিমান জাল টাকা তৈরী ও মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দশানী এলাকার যদুনাথ স্কুল এন্ড কলেজের সামনে একটি ছয় তলা বিল্ডিংয়ে অভিযান চালানো হয়। এসময় ১৬ লক্ষ জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক জাল টাকার ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।